ভিন রাজ্যে সেন্টারিং এর কাজ করতে গিয়ে পড়ে মারাত্মক ভাবে আহত পরিযায়ী শ্রমিক, চিকিৎসার জন্য পাশে দাঁড়ালেন তৃণমূল নেতা বুলবুল, নেতা কে পাশে পেয়ে আশ্বস্ত পরিবারের লোক

ভিন রাজ্যে সেন্টারিং এর কাজ করতে গিয়ে পড়ে মারাত্মক ভাবে আহত পরিযায়ী শ্রমিক, চিকিৎসার জন্য পাশে দাঁড়ালেন তৃণমূল নেতা বুলবুল, নেতা কে পাশে পেয়ে আশ্বস্ত পরিবারের লোক

মালদা ১৬জুন:

ভিন রাজ্যে কাজ করত ছেলে। সেন্টারিং এর কাজ করত। কিন্তু সেই কাজ করতে গিয়েই ঘটে যায় বিপদ। উপর থেকে পড়ে গিয়ে ভেঙে যায় কোমরের হাড়। তারপর থেকেই বাড়িতে বিছানায় শয্যাশায়ী। চলছে চিকিৎসা। পাশে দাঁড়িয়েছেন তৃণমূল নেতা। চিকিৎসার জন্য সব দিক থেকে সাহায্য করছেন তিনি। মালদহের হরিশ্চন্দ্রপুর থানার সুলতান নগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নানারাই গ্রামের বাসিন্দা একরামুল হকের ছেলে মোহাম্মদ আরিফ। তারা তিন ভাই পাঁচ বোন। আরিফ ভিন রাজ্যে কাজ করতো সেন্টারিং এর। সেখানেই ঘটে বিপত্তি। কাজ করতে গিয়ে ছাদের উপর থেকে পড়ে যায়। মারাত্মক ভাবে আঘাত প্রাপ্ত হয় সে। ভেঙে যায় কোমরের হাড়। বিপাকে পড়ে দিন আনা দিন খাওয়া পরিবার। কি ভাবে হবে ছেলের চিকিৎসা সেই কথা ভেবে পায় না বাবা। সেই সময় ত্রাতার ভূমিকায় পাশে এসে দাঁড়ান তৃণমূল নেতা বুলবুল খান। যিনি মালদা জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক এবং এলাকার শিক্ষক। তবে বুলবুল খানকে মাস্টার বলেই সবাই চেনে এলাকায়। আরিফের চিকিৎসার জন্য আর্থিক ভাবে সাহায্য করেন বুলবুল খান। এই মুহূর্তে চলছে তার চিকিৎসা। সামনে অপারেশন। এদিন আবার এসে ঐ পরিবারের সঙ্গে দেখা করেন বুলবুল খান। আর্থিক ভাবে সাহায্য করেন। এছাড়াও ভবিষ্যতে সমস্ত রকম ভাবে পাশে থাকার আশ্বাস দেন। নেতা কে পাশে পেয়ে আশ্বস্ত পরিবারের লোক। যদিও বুলবুল খানের এইরকম কাজ কোন নতুন নয়। তিনি শাসক দলের সাংগঠনিক দায়িত্বে থাকলেও কোনো জন-প্রতিনিধি নন। কিন্তু যে কোনো জন-প্রতিনিধির যে কাজ করা উচিত প্রতিনিয়ত তা তিনি করেন। দুস্থ অসহায় মানুষদের পাশে দারান। এক কথায় তৃণমূল নেত্রী নির্দেশ দিয়েছেন মানুষের পাশে থাকার সেই নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করছেন এই তৃণমূল নেতা। ফলে এলাকার মানুষের কাছেও বর্ষার আরেক নাম হয়ে গেছে বুলবুল খান।