নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
ভারতীয় রেলের প্রথম মহিলা মেকানিক বাংলার প্রীতিলতা মন্ডল।
দেশের মঞ্চে ফের বাঙালি কন্যার জয়জয়কার। ভারতীয় রেলের প্রথম মহিলা মেকানিক হিসেবে নিযুক্ত হলেন কলকাতার প্রীতিলতা মন্ডল। তবে এই যাত্রা পথ ছিলনা সহজ, ২০০৫ সালে স্বামীর মৃত্যুর পর সাঁতরাগাছি স্টেশন এর পুরুষশাসিত মেকানিক বিভাগে যোগদান তিনি। যশবন্তপুর করমন্ডল এক্সপ্রেস এর মত ট্রেনের আন্ডার গিয়ার ব্রেক ব্লক সারাই করে চলেছেন তিনি নিজের দুটি দক্ষ হাতে। বাঙালি রমনীর রক্ষণাবেক্ষণেই নিশ্চিন্তে ছুটে চলেছে দূরপাল্লার ট্রেন। আর নিশ্চিন্তে ট্রেনে যাত্রা করছেন যাত্রীরা। অতি সাধারণ ঘরে বড় হওয়া প্রীতিলতা মণ্ডল আজ সারাই করে চলেছেন। ট্রেনের জটিল সমস্যা। তার এই সাফল্যে গর্বিত বাঙালি। এভাবেই তিনি আরও এগিয়ে যাক আর আগামী দিনে গর্বিত করুক বাঙালির নাম। কুর্নিশ আপনাকে

