ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে শান্তিপুর ডাকঘর মোড়ে রাখি বন্ধন কর্মসূচি

ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে শান্তিপুর ডাকঘর মোড়ে রাখি বন্ধন কর্মসূচি

মলয় দে নদীয়া :-সনাতন ঐতিহ্যর পৃষ্ঠ পোষক ভারতীয় জনতা পার্টি স্বাধীনতার ৭৫ বছর প্রাক্কালে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে যার মধ্যে, রাখি বন্ধন কেও তারা জাতীয়তাবাদী চেতনা বলে মনে করেন। এতে একদিকে যেমন ঐক্যবদ্ধতা অন্যদিকে তেমন সম্প্রীতির তবে অবশ্যই দেশের যে কোনো অধিবাসের ক্ষেত্রে। ধর্মীয় এবং সামাজিক দু ধরনেরই গুরুত্ব উপলব্ধি করে ত্যাগের প্রতীক গেরুয়া রংয়ের রাখি বন্ধনে মেতেছে সকল বিজেপি কর্মী সমর্থক এবং নেতৃত্ব।
ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে শান্তিপুর ডাকঘর মোড়ে পথ চলতি বিভিন্ন পরিবহন শ্রমিক এবং যাত্রীদের হাতে রাখি বাঁধার সাথে মিষ্টি মুখ করান তারা ।