ভাম ধরতে নাজেহাল অবস্থা পুলিশের

নিজস্ব প্রতিবেদন, মৌমিতা দেবনাথ,

ভাম ধরতে নাজেহাল অবস্থা পুলিশের

গভীর জঙ্গলে গাছে উঠে পড়ল ভাম। আর সেই ভামটিকে ধরতেই রীতিমত কাল ঘাম ছুটছে স্থানীয় বাসিন্দা সহ পুলিশেরও। প্রথমে জাল পেতে ধরা হয় তাকে তারপর খাচা বন্দি করা হয়। ঘটনাটি দুর্গাপুরের একটি এলাকার।আর খাঁচা বন্দি করতে ফোন দিয়েছে সে আবার বেরিয়ে পড়ে খাচা থেকে। আর এর পরেই শুরু হয় পুলিশ এবং স্থানীয় বাসিন্দাদের তাকে ধরার অবিরাম চেষ্টা। দেখুন কিভাবে পুলিশ গাছের নিচে জাল পেতে দাঁড়িয়ে আছে আর ভাম মহাশয় উপর থেকে যেন মজা দেখছেন। দেখুন পুলিশ আধিকারিক কিভাবে বহু চেষ্টার পর ভামটিকে ধরে জালে বন্দী করছে।