ভাগ্য পরীক্ষা করতে গিয়ে ডিয়ার লটারি কেটে রাতারাতি কোটিপতি যুবক

মৌমিতা দেবনাথ,
ভাগ্য পরীক্ষা করতে গিয়ে ডিয়ার লটারি কেটে রাতারাতি কোটিপতি যুবক
ফের লটারিতে এক কোটি টাকা জিতে রাতারাতি ভাগ্য বদলে গেল উত্তর চব্বিশ পরগনার বাগদা থানা এলাকার বাসিন্দা লিটন বিশ্বাস। ভাগ্য পরীক্ষার জন্য মাঝেমধ্যেই তিনি ডিয়ার লটারি কাটেন। কিন্তু সেই পরীক্ষাই যে এবার তার ভাগ্য বদলে দেবে তা বোধহয় তিনি ভাবতেও পারেননি। রাত আটটা নাগাদ তিনি একটি ডিয়ার লটারি কাটে আর সেটাতেই হয়ে গেল চমৎকার। মুহূর্তে এক কোটি টাকার প্রথম পুরস্কার পেলেন তিনি। পুরস্কার জেতার পর তাকে পাহারা দিলেন গ্রামের যুবকরা। স্থানীয় ক্লাবে প্রায় ৫০ জন মিলে তাকে রাতভর পাহারা দিলেন। প্রথমে ওই ব্যক্তি ভেবেছিলেন যে পুলিশে যাবেন কিন্তু স্থানীয় ফাঁকা জায়গায় তার বাড়ি হওয়ায় বন্ধুবান্ধবরাই তাকে পাহারা দিল। এক কোটি টাকার পুরস্কার পেয়ে স্বাভাবিকভাবেই তিনি অত্যন্ত খুশি। আগামী দিনে এই টাকা দিয়ে তিনি তার দুই ছেলের পড়াশোনা করাবেন।