মলয় দে নদীয়া :-আজ দুটি রাস্তার উদ্বোধন হলো নদীয়ার শান্তিপুর গয়েশপুর অঞ্চলে একটি ৩০০ মিটার আরেকটি ১০০ মিটার। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দুটি রাস্তা নির্মাণে দীর্ঘদিন মানুষের প্রত্যাশা ছিলো।
মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ সারা রাজ্যের বারো হাজার কিলোমিটার নতুন রাস্তা উদ্বোধন করেন ভার্চুয়াল ভাবে। যার মধ্যে নদীয়ায় জেলায় ৩৪১ কিলোমিটার। ভৌগলিক কারণে গঙ্গা পার হয়ে পূর্ব বর্ধমান জেলার মধ্যে থাকা নদীয়ার শান্তিপুর গয়েশপুর পঞ্চায়েতের মানিক নগর চরে অত্যন্ত প্রয়োজনীয় দুটি রাস্তার উদ্বোধন করেন প্রধান সুখিলা বিবি। সূত্রে জানা যায় ওই দুটি রাস্তার মোট খরচ ২৭ লক্ষ টাকা উপস্থিত ছিলেন অঞ্চল সভাপতি আরমান শেখ, সংখ্যালঘু ছেলে নেতৃত্ব আবু হোসেন সহ এলাকার বিশিষ্ট জনেরা।

