ভয়াবহ আগুনে ঝলসে গেল বাবা ও মেয়ে

নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
ভয়াবহ আগুনে ঝলসে গেল বাবা ও মেয়ে
ভয়াবহ অগ্নিকাণ্ডের মর্মান্তিক পরিণতির শিকার বাবা ও মেয়ে।পূর্ব মেদিনীপুরের মেচেদা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড। আর তাতেই একসঙ্গে মৃত্য হল বাবা ও মেয়ের। আজ ভোর ৫টা নাগাদ মেচেদা রেল বীজের নীচে একটি বস্তিতে ভয়াবহ আগুন লাগে। জানা গেছে আজ ভোরে এই আগুন লাগে প্রাথমিক অনুমান করা হচ্ছে যে রান্না করার সময়ই আগুন ধরে যায়। প্রথমে একটি বাড়িতে আগুন লাগে এবং সেখান থেকে আগুন বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়ে। ঘটনায় প্রায় ১৫টি বাড়ি ভস্মিভূত হয়ে গেছে।জন গেছে মৃত ব্যক্তির নাম গোকুল কর বয়স ৭০। মৃত্যু হয় গোকুলবাবুর মেয়ে মেয়ে মল্লিকা করের বয়স ২২। তড়িঘড়ি খবর দেওয়া হয় তমলুক দমকলে। একটি ইঞ্জিনের সাহায্যে দীর্ঘক্ষণের প্রচেষ্টায় এরপর আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এরপর এই ঘটনাস্থল পরিদর্শনে আসে পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার অমরনাথ কে।