মৌমিতা দেবনাথ,
ব্ল্যাক ডে তে সাদা পালকের ওপর শহীদ বেদী একে শহীদদের শ্রদ্ধা জ্ঞাপন করলেন চিত্রশিল্পী
১৪ই ফেব্রুয়ারি গোটা দেশ জুড়ে আয়োজিত হয়েছে ব্ল্যাক ডে। পুলেওমাতে শহীদ হয়েছিলেন ভারতের বীর জওয়ানরা। তাদের উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করে সাদা পালকের ওপর শহীদ বেদী এঁকে নজির গরলেন হাওড়ার বাগনানের চিত্রশিল্পী সুরজিৎ অধিকারী। পেশায় তিনি একজন প্রিন্ট মেকার এবং বিশ্বভারতীর কলাভবনের এম এফ এর ফাইনাল ইয়ারের ছাত্র। ছোট থেকেই তার আকার প্রতি অসম্ভব ঝোঁক। এর আগেও পেন্সিলে তিনি সবচেয়ে ছোট ভাস্কর্য একে চমক সৃষ্টি করেছিলেন। তার এই শিল্প প্রতিভা দেশসহ বিদেশেও জনপ্রিয় হয়েছে। আর এবার ভারতের বীরজওয়ানদের শ্রদ্ধা জ্ঞাপন করতে তিনি অসাধারণ সুন্দর এই শহীদ বেদী আঁকলেন তাও আবার সাদা পালকের উপর। ইতিমধ্যেই তার এই প্রতিভা জনপ্রিয় হয়ে উঠেছে।

