নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ
বৌ এর আবদার মেটাতে কচ্ছপ, টিয়াপাখি পুষে স্বামীকে যেতে হল জেলে।
স্ত্রী টিয়া পাখি কচ্ছপ খুব ভালোবাসে। আর স্ত্রীর আবদার মেটাতে গিয়ে বাজার থেকে কচ্ছপ টিয়া পাখি কিনে এনে বাড়িতে পোষা শুরু করলেন স্বামী। আর সেটাই হলো কাল, পুলিশ এসে হাতেনাতে গ্রেফতার করে পুরল জেলে। শিলিগুড়ি হাকিম পাড়ার বাসিন্দা বাপি, পেশায় তিনি একজন বেসরকারি কর্মী। তার স্ত্রী পোষ্য ভালবাসেন। সম্প্রতি পোশার জন্য কচ্ছপের ছানা এবং টিয়া পাখি কিনে দেওয়ার আবদার করে বসেন স্বামীর কাছে। ব্যাস আর কি নিজের স্ত্রীর কথা কি আর ফেলতে পারেন,অভিযোগ, স্ত্রীর শখ পূরণ করতে শিলিগুড়ির বাজারে গিয়ে কচ্ছপ আর টিয়া পাখি কিনে আনেন বাপি। এরপর সেগুলিকে ঘরে সাজিয়ে রেখে শুধু তাই নয় ছবি তুলে ফেসবুকে পোস্ট করেন। মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় সেই পোস্ট। আর তা প্রশাসনের নজরে আসতেই বনদপ্তরের কর্মীরা হানা দিল তাদের বাড়িতে। কারণ বিলুপ্তপ্রায় কচ্ছপ এবং টিয়া পাখি পোষা আইনত দণ্ডনীয় অপরাধ বিগত বেশ কিছু বছর ধরে। স্ত্রী অবশ্য জানালেন যে যেহেতু খোলা বাজারে এগুলো বিক্রি হচ্ছে রতে নেই এগুলো পুষতে ভালোবাসেন তাই তাদের জানা ছিল না যে কচ্ছপ এবং টিয়া পাখি পোষা আইনত অপরাধ। বন্য প্রাণ আইন লঙ্ঘন করার অপরাধে গ্রেফতার করা হয় ওই ব্যক্তিকে।

