বৈষ্ণবীয় মতে গত কাল কোথাও কোথাও রথটান হলেও, মায়াপুর ইসকন অনুসারিত সমস্ত মন্দিরে উল্টোরথ আজ

মলয় দে নদীয়া :- বৈষ্ণবীয় মতে গত কাল কোথাও কোথাও রথ তান হলেও মায়াপুর ইসকন বা ইসকনের অনুসরণে যে সমস্ত মন্দিরগুলিতে রত্তান হয় তারা প্রত্যেকে আজ পালন করছে উল্টো রথযাত্রা। করোনা বিধি মেনেই নদীয়ার মায়াপুর ইসকনের সকাল সকাল উল্টো রথের রশিতে টান পড়লো। বিশাল সংখ্যক জনসমাগম না করে গুটিকয়েক ভক্তদের নিয়ে, মূলত সেবায়িতদের দিয়ে নিয়ম রক্ষার উল্টোরথ পালিত হল তীর্থ নগরী মায়াপুর ইসকনে। প্রতি বারের তুলনায় এবার অনাড়ম্বরভাবে পালিত হচ্ছে মায়াপুর ইসকনের উল্টোরথ। শুধুমাত্র একটি রথেই জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কে নিয়ে জৌলুসহীন ভাবেই ইসকন এর মধ্যেই পালিত হচ্ছে উল্টোরথ। করোনা বিধিকে মান্যতা দিতেই সমস্ত রকম বিধি-নিষেধ মেনে এই উদ্যোগ নেওয়া হয়েছে ইসকনের তরফ থেকে। প্রতিবছর নবদ্বীপের রাজাপুর থেকে প্রায় 5 কিলোমিটার পথ অতিক্রান্ত করে জগন্নাথের মাসির বাড়ি ইসকন মন্দিরে পৌঁছতেন। কিন্তু এবছর করণাভিরুস কারণে ইসকন মন্দিরের ভিতরে শুধুমাত্র 100 মিটার পথ অতিক্রান্ত করেছেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা। মায়াপুর ইসকন মন্দিরের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস বলেন, আগে মানুষের জীবন তারপরে রথযাত্রা। সেই কারণেই শুধুমাত্র 50 জন ভক্ত নিয়ে এবছরের উল্টো রথযাত্রা পালন করা হলো। শুধু তাই নয় রথযাত্রা উপলক্ষে যে যে অনুষ্ঠান কর্মসূচিগুলো থাকে সেগুলো বাতিল করা হয়েছে।