এলাকার স্থানীয় মেম্বার বিজেপির। তাই এলাকায় কোনরকম কাজ করা হবে না। পরিষ্কার জানিয়ে দিয়েছেন তৃণমূল প্রধান। বেহাল রাস্তা সংস্কারের দাবি জানিয়ে তৃণমূল প্রধানের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিলেন গ্রামবাসীরা। মালদার ইংলিশ বাজার ব্লকের কাজী গ্রাম অঞ্চলের বাগবাড়ি এলাকার গ্রামবাসীদের অভিযোগ,খোয়ার মোড় থেকে ৫২ বিঘা পর্যন্ত তাদের এই রাস্তা দীর্ঘ সাত বছর ধরে বেহাল। বারবার স্থানীয় প্রশাসন থেকে জেলা প্রশাসনকে জানিও কোন লাভ হয়নি। গ্রামবাসীদের আরো অভিযোগ তাদের এখানকার মেম্বার বিজেপির। সেই জন্য স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান কোনো কাজ করবেন না বলে তাদের জানিয়েছেন। ফলে এলাকায় উন্নয়ন থমকে গিয়েছে। গ্রামবাসীদের আরো অভিযোগ যেখানে কাঠ মানি সেখানে কাজ করবেন তৃণমূল প্রধান। কাঠমানি ছাড়া কোন কিছু বুঝে না এরা বলে অভিযোগ গ্রামবাসীদের।

