বেপরোয়া ভুটভুটি ভ্যানের ধাক্কায় গুরুতর আহত বাবা মা এবং ছেলে

বেপরোয়া ভুটভুটি ভ্যানের ধাক্কায় গুরুতর আহত বাবা মা এবং ছেলে। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে গাজোল থানার ময়না এলাকায়। এই ঘটনার পর তিনজনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। জানা গেছে আহতরা হল সুকুমার দাস,তার স্ত্রী অষ্টমী দাস এবং তাদের দুই বছরের ছেলে ধূর্ব দাস। জানা যায় এদিন তারা গাজলের যমুনা থেকে বাড়ি ফিরছিলেন। ঠিক সেই সময় ময়না এলাকায় বেপরোয়া একটি ভুটভুটি ফ্যান তাদের ধাক্কা মারে। ঘটনায় গুরুতরকভাবে আহত হন তারা তিনজনই। তাদের উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। বর্তমানে তাদের অবস্থা আশঙ্কাজনক।