নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
বেপরোয়া গতিতে দোকানে ঢুকে পড়ল ১৪ চাকার লরি
বছরের প্রথম দিনে গভীর রাতে নিয়ন্ত্রণ হারিয়ে ১৪ চাকার লরি ঢুকে পড়ল দুটি দোকানে। অত্যন্ত চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ৬০ নম্বর জাতীয় সড়কের ধারে বাঁকুড়া সদর থানার কাঞ্চনপুরে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে গতকাল রাত দুটো নাগাদ পাথর বোঝাই একটি লরি অত্যন্ত বেপরোয়া গতিতে রানীগঞ্জ থেকে কাঞ্চনপুরের দিকে আসছিল, ঠিক তখনই নিয়ন্ত্রণ হারিয়ে বাকের ধারে ডিভাইডার ভেঙে আচমকা ঢুকে পড়ে পার্শ্ববর্তী একটি বেসরকারি হোমিওপ্যাথিক ক্লিনিক এবং পাশেই থাকা একটি মুদিখানা দোকানে। দুটি দোকানের সামনে অংশ প্রায় দুমড়ে মুচড়ে ভেঙে যায়। ঘটনায় এরপর ব্যাপক আতঙ্ক ছড়ায় গোটা এলাকায়। স্থানীয় বাসিন্দারা জানায় ঘটনাটি যদি দিনের বেলায় করতে তবে ক্ষয়ক্ষতি আরও বেশি হত কারণ দোকান দুটি একেবারে জাতীয় সড়কের পাশে। শুধু তাই নয় প্রশাসনের কাছে এলাকার যানবাহনের গতি নিয়ন্ত্রণ করার দাবি জানিয়েছেন তারা। দুর্ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়।

