বেনিয়ম ভাবে প্রশাসক গঠন করায় ফুলিয়া সমবায় বাজার ব্যবসায়ীদের ডাকে স্বতঃস্ফূর্ত সাড়া আজ ২৪ ঘন্টা বাজার বন্ধে

বেনিয়ম ভাবে প্রশাসক গঠন করায় ফুলিয়া সমবায় বাজার ব্যবসায়ীদের ডাকে স্বতঃস্ফূর্ত সাড়া আজ ২৪ ঘন্টা বাজার বন্ধে
নদীয়া :- শান্তিপুর ফুলিয়া সমবায় বাজারে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলেও নির্বাচন না হওয়ায় প্রশাসক বসানো নিয়ে মত বিরোধ ব্যবসায়ীদের। এই বোর্ডের মেয়াদ গত ১৭ই সেপ্টেম্বর শেষ হয়েছে। ব্যবসায়ীদের কাছ থেকে জানা যায়, এই সমবায় বাজারে প্রায় ৯০০ জন ব্যবসায়ী রয়েছে। মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ায় ব্যবসায়ীরা নির্বাচনের দাবী জানালেও অথচ সম্প্রতি আলোচনা না করে গোপন ভাবে প্রশাসক মন্ডলী তৈরী করা হয় রাজ্য সরকারের সমবায় দপ্তরের পক্ষ থেকে। যা নিয়ে তৈরি হয়েছে বাক বিতর্ক। তারই প্রতিবাদে আজ ২৪ ঘন্টা বাজার বন্ধ রাখলো বাজার কমিটি। তবে তারা জানিয়েছে, এ বিষয়ে কোনো ব্যবসায়ীর ওপর জোর জুলুম করা হয়নি তাদের স্বতঃস্ফূর্ত আগ্রহে এই বন্ধ। যা সকাল থেকেই , বিভিন্ন বাজার দোকান বন্ধ রেখেই সামিল হয়েছে মিছিলে।