বুধবার মালদার ইংলিশ বাজারের নঘরিয়া এলাকায় টিকিট না পাওয়া বিক্ষুব্ধ তৃণমূলের সঙ্গে টিকিট পাওয়া গোষ্ঠীর সংঘর্ষের ঘটনায় মোট তিনজনকে গ্রেফতার করল ইংলিশ বাজার থানার পুলিশ

মালদা স: বুধবার মালদার ইংলিশ বাজারের নঘরিয়া এলাকায় টিকিট না পাওয়া বিক্ষুব্ধ তৃণমূলের সঙ্গে টিকিট পাওয়া গোষ্ঠীর সংঘর্ষের ঘটনায় মোট তিনজনকে গ্রেফতার করল ইংলিশ বাজার থানার পুলিশ। বুধবার গভীর রাতেই তাদের গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার ধৃতদের সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন চেয়ে মালদা জেলা আদালতে পেশ করেছে ইংলিশ বাজার থানার পুলিশ। ইংলিশ বাজার থানা পুলিশ সূত্রে জানা গেছে ধৃতরা হল শেখ বাগ্গু ওরফে লাকি, ওয়াসেদ সবজি এবং ওয়াসিম আকরাম। এরা প্রত্যেকে ইংলিশ বাজার থানার নঘড়িয়া এলাকার বাসিন্দা। জানা যায় বুধবার গভীর রাতে টিকিট না পাওয়া বিক্ষুব্ধ তৃণমূলের সঙ্গে টিকিট পাওয়া গোষ্ঠীর সংঘর্ষের ঘটনায় রণক্ষেত্রের চেহারা নিয়েছিল নঘড়িয়া। সারারাত বোমাবাজি এবং একাধিক বাড়িতে ভাঙচুর করার অভিযোগ উঠেছিল। ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছেছিল বিশাল পুলিশ বাহিনী। ঘটনায় যুক্ত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করে ইংলিশ বাজার থানার পুলিশ। আজ ধৃতদের মালদা জেলা আদালতে পেশ করা হয়।