বীনামাস্কে 55 জনকে আটক করলো শান্তিপুর থানার পুলিশ

মলয় দে নদীয়া:- কিছুদিন আগেই, মহকুমা শাসক এসডিপিওর নেতৃত্বে শান্তিপুর থানা, নৈশকালীন টহলদারিতে 35 জনকে গ্রেপ্তার করেছিলো, রাত ন’টার পরে অপ্রয়োজনে বাড়ির বাইরে বেরোনো এবং মাস্ক বিহীন ভাবে স্বাস্থ্যবিধি অপেক্ষা করে নাইট কারফিউ মধ্যেই অপ্রয়োজনে বাড়ির বাইরে বের হওয়ার কারণে।
আজ শান্তিপুর শ্যামবাজার পুলিশ ফাঁড়ির সামনে দুপুর 1 টা নাগাদ এ ধরনের আরেকটি পদক্ষেপ নেয় শান্তিপুর থানার পুলিশ। পথচলতি মানুষের মাস্ক নাকের নিচে নেমে গেলে, তার সতর্কীকরণ, পকেটে থাকলে তা নাকে মুখে ঢ়াকতে বাধ্য করানো। এবং প্রকৃত পক্ষেই যদি মাস্ক নিয়েই যদি বাড়ির বাইরে বের হওয়া 55 জনকে আটক করা হয়। প্রশাসনিক সূত্রে জানা যায়, এই প্রক্রিয়া চালু থাকবে।