বিস্কুটের লোভ দেখিয়ে ৫- বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ৬০ বছরের বৃদ্ধের বিরুদ্ধে
নদীয়ার হাঁসখালি থানায়
মলয় দে নদীয়া :-বিস্কুট দেওয়ার নাম করে বাড়িতে ডেকে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠল ৬০ বছরের এক বৃদ্ধার বিরুদ্ধে।
অঞ্জন শুকুল নদীয়া ।
নদীয়ার হাঁসখালি থানার বগুলা মিলন নগর এলাকায় বিস্কুট দেওয়ার নাম করে বাড়িতে ডেকে এক শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠে ৬০ বছরের এক বৃদ্ধার বিরুদ্ধে, এই ঘটনার পর শিশুটি খাওয়া দাওয়া বন্ধ করে দেয় ক্রমশ কান্নাকাটি করে। ঘটনার পর শিশুটি তার সমস্ত কিছু জানাই তার ঠাকুমাকে, পাশের বাড়ির জেঠু তার সাথে কি কি অশ্লীল কার্যকলাপ করেছে। শিশুটি গোটা ঘটনা জানানোর পরেই নড়েচড়ে বসে পরিবারের লোকজন। হাসখালি থানায় কার্তিক সরকারের বিরুদ্ধে পরিবারের লোকজন লিখিত কমপ্লেন দায়ের করে। কমপ্লেন দায়ের করার সাথে সাথেই হাঁসখালি থানা কার্তিক সরকারকে গ্রেফতার করে এবং গোটা ঘটনার তদন্ত করছে হাসখালি থানার পুলিশ।

