বিষ্ণু মূর্তি উদ্ধারের সময় গ্রামবাসীদের বিক্ষোভের মুখে প্রত্নতাত্ত্বিক আধিকারিকরা

নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,

গ্রামের ভিতরেই মন্দির বানিয়ে চলছিল বিষ্ণু মূর্তি পুজো, হঠাৎই প্রত্নতত্ত্ব বিভাগের আধিকারিকদের কাছে সে খবর পৌঁছায় যথারীতি মূর্তিটিকে পরীক্ষা করার জন্য প্রত্নতত্ত্বের দল মন্দিরে আসে ,পরীক্ষা করে তারা দেখতে পায় যে মূর্তিটি বহু প্রাচীন এবং বহু মূল্যবান এর পরেই তারা মূর্তিটিকে নিয়ে যাওয়ার জন্য রওনা দিলে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়ে। ঘটনাটি ঘটেছে বাগদানে। দিনের পর দিন বিগ্রহ প্রতিষ্ঠা করে চলতে থাকে মূর্তিপূজো। এদিন মূর্তিটি উদ্ধার কাজে প্রত্নতত্ত্বের আধিকারিকরা গেলে গ্রামবাসীরা বাধা দেয় যে তারা কিছুতেই বিষ্ণু মূর্তি মন্দির থেকে তুলে নিয়ে যেতে দেবে না ।এর পরেই এই ঘটনাকে ঘিরে শুরু হয়ে যায় মন্দির চত্বরে শুরু হয়ে যায় স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভ। ঘটনাস্থলে পৌঁছান বাগদানের বিধায়ক অরুনাভ সেন। গ্রামবাসীরা কিছুতেই রাজি নয় প্রতিষ্ঠা করা বিগ্রহ মন্দির থেকে উদ্ধার কাজে। অবশেষে প্রশাসনের সহযোগিতায় প্রত্নতাত্ত্বিক আধিকারিকরা বিগ্রহটি নিয়ে যায়।