নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ
বিশ্বভারতীতে আন্দোলনরত ছাত্র-ছাত্রীদের পাশে দাঁড়ালেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সুদীপ রাহা,
বিগত বেশ কয়েকদিন যাবত পড়ুয়াদের আন্দোলনে কার্যত উত্তপ্ত হয়ে উঠেছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। নিজেদের বিভিন্ন সমস্যা নিয়ে উপাচার্যের সাথে দেখা করতে গেলে ছাত্র-ছাত্রীদের বাধার সম্মুখীন হতে হয় এবং উপাচার্যতার দেহরক্ষীকে নির্দেশ দেন ছাত্র-ছাত্রীদের উপরে গুলি চালিয়ে দেওয়ার। শুধু তাই নয়, পড়ুয়াদের ওপরে আক্রমণ করা হয়। বিশ্বভারতীর প্রাঙ্গনে ছাত্রছাত্রীরা শান্তিপূর্ণ ধর্না শুরু করেছে সেই ধর্ণমঞ্চে এবার তাদের পাশে সাহস যোগাতে এলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সুদীপ রাহা।
বিগত ১৩ দিন ধরে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্র-ছাত্রীরা শান্তিপূর্ণভাবে ধর্ণা দিয়ে প্রতিবাদ জানাচ্ছে উপাচার্যের বিরুদ্ধে। পড়ুয়ারা তার কাছে তাদের সমস্যা-সম্মন্ধিত ডেপুটেশন জমা দিতে দিতে গেলে উনি তাদের গুলি করে হত্যা করার নিদান দেন! পড়ুয়াদের অভিযোগ এমনকি বিশ্ববিদ্যালয়ের সুরক্ষা কর্মীদের দিয়ে লোহার রড, হাতুড়ি দিয়ে ভয় দেখানোর চেষ্টা করেন ছাত্র-ছাত্রীদের।
প্রতিনিয়ত পরীক্ষা দেওয়া থেকে বিরত করা, পিএইচডি বাতিল করে দেওয়া, স্কলারশিপের টাকা না দেওয়ার মতো একের পর এক বঞ্চনার শিকার হচ্ছে পড়ুয়ারা। এদিন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র বিশ্বভারতীর প্রাঙ্গণে ছাত্রছাত্রীদের পাশে দাঁড়িয়ে বললেন যে কিভাবে ছাত্র-ছাত্রীদের ওপর এভাবে অত্যাচার করা হতে পারে।
বিশ্বভারতী প্রাঙ্গণে রবীন্দ্রনাথের মাটির ঐতিহ্য বজায় রেখে গান-বাজনা-দেওয়াল ও পথে আঁকার মাধ্যমে একজন সাধারণ ছাত্র হিসেবে অংশ নিলেন তিনি। বিশ্বভারতী থেকে তিনি এদিন বাংলার আপামর ছাত্রসমাজের কাছে আবেদন, জানিয়েছেন দলমত নির্বিশেষে পাশে দাঁড়ান বিশ্বভারতীর। যে রণক্ষেত্রের চেহারা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় এই মুহূর্তে নিয়েছে তা কবে সমাপ্ত হয় তার দিকে তাকিয়ে সকলে। আর তৃণমূল মুখপাত্র সুদীপ রাহা কে পাশে পেয়ে ছাত্রছাত্রীরা কিছুটা হলেও সাহস পেলেন।

