বিয়ের ভুয়ো কার্ড ছাপিয়ে রূপশ্রী প্রকল্পে আবেদন

মৌমিতা দেবনাথ

ফের ভুয়ো নথি দেখিয়ে সরকারি প্রকল্পের জন্য আবেদন করতে গিয়ে হাতে নাতে প্রশাসনিক আধিকারিকদের কাছে ধরা পড়লেন এক গৃহবধূ। আবাস যোজনা বার্ধক্য ভাতা বিধবা ভাতায় দুর্নীতির পর এবার রূপশ্রী প্রকল্পে দুর্নীতির অভিযোগ উঠে এলো। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত দুবড়া কলোনী এলাকায়। ওই এলাকার এক গৃহবধূর বিরুদ্ধে অভিযোগ তার বিয়ে হয়ে গেছে মাসখানেক আগে কিন্তু ভুয়ো আমন্ত্রণপত্র ছাপিয়ে সেখানে বিয়ের ডেট দেখানো হয়েছে ৮ই মে। এরপর বিডিও অফিসে রূপশ্রী প্রকল্পের আবেদন পত্র জমা দেন ওই গৃহবধূ। তদন্ত এসে প্রশাসনিক আধিকারিকরা জানতে পারেন তার বিয়ে হয়ে গেছে মাসখানেক আগে। অবশেষে বিডিওর তৎপরতায় তার আবেদন পত্র বাতিল করা হয়েছে।