নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
বিয়ের প্রস্তাব দিয়ে নাবালিকাকে অপহরণ করে চম্পট দুষ্কৃতীরা
রাজ্যে আবারো ঘটল অপহরণের ঘটনা। আর এবার সোদপুর থেকে এক অপহরণ হওয়া এক আদিবাসী নাবালিকাকে উদ্ধার করল খড়দহ থানার পুলিশ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।স্থানীয় সূত্রের খবর, সোদপুরের ৮ নম্বর রেলগেটের কাছে কিছু মানুষ ওই নাবালিকাটিকে ঘোরাফেরা করতে দেখেন।ওই নাবালিকাকে দেখে স্থানীয় বাসিন্দাদের মনে সন্দেহ জাগে। এরপরই ওই নাবালিকার সাথে কথা বলার চেষ্টা করে স্থানীয় বাসিন্দারা, এরপর সে জানায় ঘুরতে যাওয়ার নাম করে শিলিগুড়ি থেকে দুজন যুবক তাকে এখানে নিয়ে এসেছিল। উদ্ধারের পরই নাবালিকাকে নিয়ে আসা হয়েছে খরদহ থানা এবং তাকে জিজ্ঞাসা বাদ শুরু করেছে পুলিশ।এই ঘটনার পর নাবালিকা রীতিমতো ভয় পেয়ে রয়েছে। আপাতত অপহরণকারী ওই দুই যুবকের খোঁজ চালাচ্ছে খড়দহ থানার পুলিশ।

