বিয়ের প্রতিশ্রুতি দিয়ে গৃহবধুর সাথে সহবাসের অভিযোগে এক যুবককে গ্রেফতার করল চাকদা থানার পুলিশ

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে গৃহবধুর সাথে সহবাসের অভিযোগে এক যুবককে গ্রেফতার করল চাকদা থানার পুলিশ
এক গৃহবধূকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করার অভিযোগে চাকদা থানার অন্তর্গত রাজার মাঠ লক্ষীপুর থেকে গতকাল রাতে এক যুবককে গ্রেফতার করেছে চাকদা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে ওই যুবকের নাম রিন্টু বালা, বয়স ৩২ বছর, বাড়ির চাকদা থানার অন্তর্গত রাজার মাঠ লক্ষ্মীপুর এলাকায়।উল্লেখ্য গত ১৯ তারিখ এক গৃহবধূ ওই যুবকের বিরুদ্ধে চাকদা থানায় অভিযোগ করেন যে ওই যুবক তার সাথে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করেছেন। এরপর তদন্ত শুরু করে চাকদা থানার পুলিশ। অবশেষে গতকাল রাতে ওই যুবককে রাজার মাঠ লক্ষ্মীপুর এলাকায় তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। আজ কল্যাণী মহাকুমা আদালতে পাঠানো হলে মহামান্য বিচারক ওই যুবককে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে চাকদা থানার পুলিশ প্রশাসন।