মৌমিতা দেবনাথ
একেই হয়তো বলে ভাগ্যের লিখন। মৃত্যু যে কখনো বলে আসে না এই ভিডিওটি তার প্রমাণ। কখন কোথায় কিভাবে কার মৃত্যু ঘনিয়ে আসবে তা হয়তো কেউ বলতে পারেনা। যেমন এই ব্যক্তিকেই দেখুন ভিডিওতে বিয়ের আসরে তিনি সবার সাথে নাচতে মতো ছিলেন কিন্তু তারপরেই ঘনিয়ে এলো মৃত্যু। হতেই পারতো দিনটি তার জীবনের অন্যতম আনন্দের দিন কিন্তু সেটা হলো না বরং ঘটলো তার উল্টোটা। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি নতুন বাংলা নিউজ। সম্প্রতি অত্যন্ত মর্মান্তিক এই ভিডিওটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে সানাইয়ের সুরে মত্ত ছিল গোটা বিয়ে বাড়ি, ফুল দিয়ে সাজানো মঞ্চ।
সকলে মত্ত নাচে, কিন্তু আনন্দ কোলাহলের মাঝেই আচমকা বিষাদের সুর গোটা বিয়ে বাড়ি জুড়ে। সেখানে এক ব্যক্তি নাচতে নাচতে হঠাৎ মঞ্চে বসে পড়েন এবং তারপর মঞ্চেই মূর্ছা যান তিনি। ভিডিওটি দেখে নেটিজনদের অনেকের মতে অত্যাধিক নাচার ফলে ওই ব্যক্তির হার্ট অ্যাটাক হয়েছে হয়তো। দেখুন মর্মান্তিক সেই ভাইরাল ভিডিও।

