মৌমিতা দেবনাথ
বিয়ে বাড়ির খাবার খেয়ে অসুস্থ ৫০ জন , উঠল চিকিৎসায় গাফিলতির অভিযোগ
রাতে বিয়ে বাড়ির ভোজ খেয়ে অসুস্থ হয়ে পড়লেন গ্রামের প্রায় ৫০ জন মানুষ। ঘটনাটি ঘটেছে হুগলির তারকেশ্বরের পুড়শুড়া এলাকায়। জানা গেছে এদিন তারকেশ্বরের লোকনাথ থেকে পুড়শুড়া এলাকায় একটি বিয়ে বাড়ির অনুষ্ঠানে আসেন প্রায় দেড়শজন বাসিন্দা তাদের মধ্যে প্রায় ৫০ জন অসুস্থ হয়ে পড়েন আচমকা। রাত থেকেই অসুস্থ বোধ করতে থাকেন তারা। তড়িঘড়ি তাদেরকে নিয়ে আসা হয় তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে। যদিও হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ উঠেছে। কিন্তু এই অভিযোগ মানতে নারাজ হাসপাতাল কর্তৃপক্ষ। তাদের সাফাই যে একসাথে এতজন রোগী ভর্তি হওয়ার কারণে বেড ক্যাপাসিটি কম থাকার দরুন এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

