বিভিন্ন জায়গায় রামনবমী শোভাযাত্রায় হামলার প্রতিবাদে রানাঘাটে পথ অবরোধ বিজেপির
মলয় দে নদীয়া:- সাংসদ দিলীপ ঘোষের ওপর হামলার প্রতিবাদে রানাঘাটে পথ অবরোধ করছে বিজেপি। রানাঘাট-কৃষ্ণনগর সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখানো চলছে। দুপুর দুটো থেকে শুরু হয়েছে পথ অবরোধ। রয়েছেন নদীয়া দক্ষিণ বিজেপি সাংগঠনিক জেলা সভাপতি পার্থসারথি চট্টোপাধ্যায় ও বিজেপি কর্মী সমর্থকরা। অবরোধের জেরে রাজ্য সড়কের তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

