মলয় দে নদীয়া :- ১৯৫৪ সালে বিদ্যালয় স্থাপিত হলেও, ২০১৮ সালে শান্তিপুর গোবিন্দপুরে বিবেকানন্দ নগর উচ্চ বিদ্যালয়ে এন এস এস ইউনিট চালু হয়।
করোনা পরিস্থিতির কারণে, নিয়মিত কর্মসূচি গ্রহণ করা না গেলেও। পরবর্তী সময়ে গ্রামে ছাত্র-ছাত্রীদের শিক্ষা সামগ্রী বিতরণ, বৃক্ষরোপণ, স্কুলের ভেতরে বাগান প্রস্তুত, গোটা ক্যাম্পাস পরিষ্কার রাখা এ ধরনের কাজে সারা বছর নিজেদের নিয়োজিত রেখেছে বিদ্যালয়ের এনএসএস ইউনিট ।
গতকাল থেকে শুরু হয়েছে তিন দিন ব্যাপি এক বিশেষ কর্মসূচি। যেখানে গতকাল, বাগআঁচড়া রামকৃষ্ণ মিশনের মহারাজ উপস্থিত হয়ে পরামর্শ দেন , শরীর এবং মনের গঠন সম্পর্কে। আজ শান্তিপুর থানার সহযোগিতায়, সেফ লাইফ সেভ ড্রাইভ, এবং সাইবার ক্রাইমের উপর আলোচনার পর স্কুল ক্যাম্পাস থেকে একটি বর্ণাঢ্য মিছিল করে, সচেতনতার উদ্দেশ্যে পথচারীদের সতর্ক করে ছাত্রছাত্রীরা। জাতীয় সড়কের ওপর, হেলমেট বিহীন পথচারীদের সতর্ক করার সাথে, নিয়ম মেনে মোটরসাইকেল কিংবা গাড়িচালকদের গোলাপ ফুল দিয়ে সংবর্ধিত করা হয়। বিদ্যালয়ের পক্ষ থেকে সরকারি শিক্ষক আশীষ কুমার নন্দী ,এনএসএস কো অর্ডিনেটর সঞ্চয়িতা মুখার্জি সহ প্রায় প্রত্যেক শিক্ষক-শিক্ষিকা এবং শান্তিপুর থানা থেকে আগত বিভিন্ন প্রতিনিধিগণ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং তাদের মূল্যবান মতামত ব্যক্ত করেন।
বিদ্যালয় সূত্রে জানা গেছে আগামীকাল শেষ দিনে, বাল্যবিবাহ সম্পর্কিত বিষয়ে সচেতনতার জন্য চাইল্ড লাইনের প্রতিনিধিরা উপস্থিত হতে চলেছেন বিদ্যালয়ে। ছাত্রছাত্রীরাও খুশি এ ধরনের আয়োজনে, তারা বলে অপরাধ দমনে বিভিন্ন বিভাগীয় ফোন নাম্বারে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার জন্য সচেষ্ট থাকবে তারাও।

