মলয় দে নদীয়া:- গতকাল রাত্রে নদীয়ার কৃষ্ণগঞ্জের নাঘাটায় বিজেপির বিধায়ক মুকুটমনি অধিকারীর বাড়িতে সকেট বোমা হানা, অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । আক্রান্ত বিধায়কের ভাই অনুপম অধিকারী আক্রান্ত মুকুটমনি অধিকারীর বাবা ভূপাল অধিকারী । ঘটনার পরেই বিজেপি পক্ষ থেকে কৃষ্ণগঞ্জ থানায় বিক্ষোভ সমাবেশ করা হয় দোষীদের গ্রেপ্তারের দাবিতে । মুকুটমণি অধিকারী ভাই অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রথমে কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে পরে শক্তিনগর জেল হাসপাতালে পাঠানো হয় সেখান থেকে কলকাতা স্থানান্তর করা হয়েছে বলে জানা গেছে । ঘটনাস্থলে পৌঁছেছেন নদীয়ার ডিএসপিও সহ স্থানীয় ওসি এবং জেলা প্রশাসনের কর্মকর্তাগণ। আজ বিধায়কের বাড়িতে আসতে চলেছেন, বিজেপির গুরুত্বপূর্ণ রাজ্য নেতৃত্বগন।

