বিজেপি প্রার্থীদের ওপর হামলার প্রতিবাদে নদীয়া জেলা শাসকের দপ্তরে চিঠি বিজেপির

বিজেপি প্রার্থীদের ওপর হামলার প্রতিবাদে নদীয়া জেলা শাসকের দপ্তরে চিঠি বিজেপির
ভোট গণনার সময় গণনা কেন্দ্রে বিজেপি প্রার্থী ও এজেন্টদের ওপর হামলার প্রতিবাদে গর্জে উঠল বিজেপি। নদীয়া জেলা শাসকের দপ্তরে লিখিত স্মারকলিপি জমা দেন বিজেপি কর্মী সমর্থকরা। এদিন উপস্থিত ছিলেন উত্তর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি অর্জুন বিশ্বাস সহ বিজেপির অন্যান্য কর্মী সমর্থকেরা। তাদের অভিযোগ, উদ্দেশ্যপ্রণিতভাবে দ্বিতীয় বার গণনা করে বিজেপি প্রার্থীদের হারানো হয়েছে এমনকি ভোট গণনা কেন্দ্রে বিজেপির এজেন্টদের মারধোর করা হয়েছে বলে অভিযোগ। তাদের আরো অভিযোগ যে যেভাবে আমাদের প্রার্থীদের হেনস্তা করা হয়েছে এবং জেতার পরেও ঘন্টার পর ঘন্টা বসিয়ে রেখে শংসাপত্র না দিয়ে পুনরায় গননা করে তাদের হারানো হয়েছে, এমনকি গণনা কেন্দ্রে মহুয়া মৈত্র কিভাবে পৌঁছালেন মূলত তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে জেলা শাসক দপ্তরে স্মারকলিপি জমা দিলেন বিজেপি কর্মী সমর্থকে