মমতার স্বপ্নের প্রকল্প লক্ষ্মীর ভান্ডারকে হামেশাই কটাক্ষ করে থাকেন এ রাজ্যের গেরুয়া শিবিরের নেতারা।
বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এর আগে বলেছিলেন যে, বিজেপি ক্ষমতায় এলেই লক্ষ্মীর ভান্ডারের টাকা প্রতি মাসে ২০০০ করে দেওয়া হবে। আর এবার সুকান্ত মজুমদারের ঘোষণা, বিজেপি ক্ষমতায় এলেই লক্ষ্মীর ভান্ডারের টাকা প্রতি মাসে তিন হাজার করে দেওয়া হবে।
তবে এই গেরুয়া শিবিরের নেতারাই এবার ক্ষমতায় এলে লক্ষ্মীর ভান্ডারের টাকা কয়েকগুন বেশি দেবার কথা ঘোষণা করেছেন। তাদের দাবি তারা রাজ্যে শিল্প আনবেন , কারণ বাংলায় শিল্প স্থাপনের জন্য উপযুক্ত পরিবেশ রয়েছে। আর এই বাংলা থেকে তৈরী পণ্য সারা দেশে রপ্তানি করা যাবে। এছাড়াও বাংলায় তৈরী পণ্য বিদেশে রপ্তানি হবে। বাংলা থেকে তৈরী পণ্য দক্ষিণ এশিয়ার দেশ গুলিতে খুবই সহজে রপ্তানি হবে। আর শিল্প থেকে পাওয়া মোটা ট্যাক্স দিয়েই বিজেপি সরকার লক্ষ্মীর ভান্ডারের টাকা দেবে ।

