বিগত কয়েকদিনে সারাদেশের সঙ্গে আমাদের রাজ্যেও কোভিড সংক্রমনের পাশাপাশি ওমিক্রণ ঊর্ধ্বমুখী

বিগত কয়েকদিনে সারাদেশের সঙ্গে আমাদের রাজ্যেও কোভিড সংক্রমনের পাশাপাশি ওমিক্রণ ঊর্ধ্বমুখী। তাই আজ ডোমকল থানার আইসি জ্যোতির্ময় বাগচী উদ্যোগে ডোমকল শহরে কোভিড বিধি প্রচার ও পথচলতি লোকের মধ্যে মাক্স বিতরণ এবং সচেতন মূলক আলোচনা রাখলেন।সকলকে বারবার অনুরোধ করলেন মাস্ক পরার, সামাজিক দূরত্ব বজায় রাখর, ব্যবসায় স্থল ও বাসস্থানের পরিচ্ছন্নতা বজায় রাখার, হ্যান্ডওয়াশ এবং স্যানিটাইজার-এর ব্যবহার করার।কোভিড বিধিগুলি মেনে চলে ডোমকল মহকুমাকে সংক্রমণ থেকে সুরক্ষিত রাখার আহ্বান করেন।

কোভিড বিধি না মানলে ডিসাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট ২০০৫ এবং ভারতীয় দন্ডবিধি আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও বলেন এই দিন।