বাস থেকে উদ্ধার হল ৯০ কেজি গাজা, গ্রেফতার ৬ জন

মৌমিতা দেবনাথ
বাস থেকে উদ্ধার হল ৯০ কেজি গাজা, গ্রেফতার ৬ জন
রাজ্যে ফের উদ্ধার কেজি কেজি গাঁজা। গোপন সূত্রে খবর পেয়ে গাজা পাচারের ছক বানচাল করল তমলুক থানার পুলিশ। জানা গেছে দীঘা কলকাতা যাত্রীবাহী একটি বাসে ট্রাভেল ব্যাগে করে গাঁজা নিয়ে যাচ্ছিলেন গাঁজা পাচারকারীর একটি দল। গোপন সূত্রে খবর পাওয়া মাত্রই সোমবার গভীর রাতে সোনাপোতা টোল ট্যাক্স এর কাছে ওই বাসটিকে আটক করে তমলুক থানার পুলিশ। এরপর তল্লাশি অভিযানে যে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার হল তা দেখে চক্ষু চরক গাছ পুলিশেরও। সেই সাথে গ্রেফতার করা হয় গাঁজা পাচারকারী ৬ জনকে। ইতিমধ্যেই তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। ঘটনায় অন্যান্য বাস যাত্রীদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।