বাল্যবিবাহ প্রতিরোধ সহ একাধিক সচেতনতা মূলক বার্তা নিয়ে ইংরেজবাজার থানার অন্তর্গত মিল্কি পুলিশ ফাঁড়ির উদ্যোগে একটি সচেতনতা মূলক কর্মসূচি অনুষ্ঠিত হলো মালদার ইংরেজবাজার ব্লকের মিল্কি এলাকায়। মঙ্গলবার দুপুরে ইংরেজবাজার ব্লকের মিল্কি মির্জাচক এলাকায় একটি সহায়তা কেন্দ্রের মাধ্যমে বাল্যবিবাহ প্রতিরোধ নিয়ে মানুষদের সচেতন করতে একটি কর্মসূচির আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন ইংরেজবাজার থানার অন্তর্গত মিল্কি পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম, এএসআই অনুপ কুমার দাস এবং এএসআই আরশেদ হোসেন সহ এলাকাবাসীরা। বক্তব্যের মাধ্যমে পুলিশ ফাঁড়ির ওসি মনিরুল ইসলাম জানান, ভারতবর্ষের আইন অনুযায়ী ছেলে মেয়েদের প্রাপ্তবয়স হচ্ছে ১৮ বছর। ১৮ বছরের কম বয়সি ছেলেমেয়েদের স্কুলে লেখাপড়ার জন্য পাঠান। কোনো সমাজকে উন্নত করতে শিক্ষাই হচ্ছে একমাত্র অস্ত্র। তাই সমাজকে এগিয়ে নিয়ে যেতে বাল্যবিবাহ প্রতিরোধ করুন। বাল্যবিবাহ কোথাও দেখলে অবশ্যই পুলিশ হেল্পলাইন লাইন নম্বরে যোগাযোগ করুন। পাশাপাশি পুলিশ সর্বদা মানুষের সাথে, মানুষের পাশে রয়েছে মানুষের মধ্যে পুলিশের প্রতি স্বচ্ছ ধারণা জোগাতে এই কর্মসূচী বলে জানান মিল্কি পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম।

