মলয় দে নদীয়া :- ডিস্ট্রিক্ট জেলা স্পোর্টস অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে ইতিমধ্যেই শুরু হয়েছে ফুটবল ক্রিকেট ভলি র মত জনপ্রিয় খেলা সাথে অ্যাথলেটিক কবাডিও। নদীয়া জেলার অন্তর্গত 18 টি জোনালের মধ্যে প্রায় সাড়ে আটশ ক্লাব অংশগ্রহণ করে। যার মধ্যে অন্যতম শান্তিপুর জোনাল স্পোর্টস অ্যাসোসিয়েশন, এই জোনালের অন্তর্গত ৩০টিরও বেশি ক্লাব অংশগ্রহণ করে থাকে বিভিন্ন ক্রীড়া বিভাগে, অনেক ক্লাব দীর্ঘদিন ধরে জেলার মধ্যে দৃষ্টান্তও । ফুটবল ক্রিকেট ভলি সবেতেই সমান পারদর্শী। ভলির ক্ষেত্রে, অন্যান্য জোনে মেয়েদের অংশগ্রহণকারী দল খুব একটা না থাকার কারণে অন্তর্বর্তী খেলা গুলি হয় না, সরাসরি জেলায় অংশগ্রহণ করে। তবে শান্তিপুরে রীতি মতন বিভিন্ন খেলার মধ্য দিয়ে চলে বাছাই পর্ব । সম্প্রতি ছটি দলের মধ্যে, শান্তিপুর জোন , পরবর্তীতে নদিয়া জেলা জোন সর্বসাধারণ মহিলা বিভাগে চ্যাম্পিয়ন হয় শান্তিপুরের শান্তি স্মৃতি সংঘ, রানার্স হয় প্রীতি ক্লাব।
মহিলাদের ফুটবলে গোটা জেলাই রয়েছে অন্ধকারে। জোনাল ভিত্তিক এখনো কোনো খেলা করানো সম্ভবপর হয়নি। তবে বিভিন্ন জোনের থেকে দুই এক জন মহিলা প্লেয়ার নিয়ে গঠিত হয়েছে জেলার মহিলা ফুটবল দল।
তবে ক্রিকেটের ক্ষেত্রে বাদকুল্লা কল্যাণী বীরনগর রানাঘাটে মহিলাদের জোনের খেলায় অংশগ্রহণ করতে দেখা গেলেও, শান্তিপুরে তা দেখা যায়নি কখনো।
তবে ইদানিং, বিভিন্ন টুর্নামেন্টে মেয়েদের সক্রিয় অংশগ্রহণ লক্ষ্য করা যাচ্ছে। সম্প্রতি ফুলিয়া আলো স্পোর্সের আয়োজনে রীতিমতো আটটি শুধুমাত্র মেয়েদের দল অংশগ্রহণ করে।
তবে জোনালে শুধুমাত্র মেয়েদের ব্যবস্থা না থাকলেও, মনের জোরে এবং প্রবল খেলার ইচ্ছার কারণে অনূর্ধ্ব ১৯ ছেলেদের দলেই খেলছেন মহিলা এক ক্রিকেটার। তার নাম ইশিকা বিশ্বাস। শান্তিপুর রাধারানী নারী শিক্ষা মন্দিরে দশম শ্রেণীর ছাত্রী শান্তিপুর ইয়ং অ্যাথলেটিক ক্লাব এর সদস্যা, অনুশীলন করেন ডি রায় ক্রিকেট কোচিংয়ে। গত ২৩ শে ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া জোনের ফুটবল খেলায় আজ চতুর্থ খেলা শান্তিপুর বেজপাড়া এবং ইয়ং অ্যাথলেটিক ক্লাবের মধ্যে। অনুষ্ঠিত হচ্ছে শান্তিপুর মিউনিসিপাল উচ্চ বিদ্যালয়ের মাঠে। আর সেখানেই অধীর আগ্রহে, দর্শক প্রতীক্ষায় রয়েছেন ইশিকার খেলা দেখার জন্য। দুর্ভাগ্যজনকভাবে ৩০ রানে আউট হয়ে গেলেও ঈশিকা পাঁচটি বাউন্ডারি করে। তবে ক্রিকেটের অনুপ্রেরণা অনুশীলন সবটাই ছেলেদের হাত ধরে তাই, মাঠে ছেলেদের সাথে খেলতে কোনো সমস্যা নেই তার।
অনুশীলন করানো, প্রশিক্ষক থেকে শুরু করে ক্লাবের কর্মকর্তা সবাই ইশিকার মনোবল এবং সদিচ্ছার সুখ্যাতি করেছেন।সাধুবাদ জানিয়েছেন, জোনাল স্পোর্টস অ্যাসোসিয়েশনের সম্পাদক শাহাবুদ্দিন আহমেদও। তবে তিনি বলেন এটা জোনাল স্পোর্টস এর নিয়ম বিরুদ্ধ।
শান্তিপুরে মেয়েদের মধ্যে ক্রিকেট খেলার প্রবণতা আছে যথেষ্ট তবে, জোনের খেলায় আগ্রহী হয়ে এভাবেই মেয়েরা এগিয়ে আসলে আগামী দিনে গঠিত হবে মেয়েদের ক্রিকেট দলও।
প্রথা ভেঙে কিছু করে দেখালে তা সমালোচনা হয় বটে, তবে বালিকা ক্রিকেট দল নেই বলে তার প্রতিভাকে অস্বীকার করা যায় না, জানাচ্ছেন খেলা দেখতে আসা ক্রিড়াপ্রেমী মানুষজন।

