মৌমিতা দেবনাথ,
বালি পাচারের সময় ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু মোটরসাইকেল আরোহীর
রাতের অন্ধকারে প্রশাসনের নজর এড়িয়ে চলছিল বেআইনিভাবে ডাম্পার ভর্তি করে বালি এবং পাথর পাচার। আর সেসময় ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক মোটরসাইকেল আরোহির। ঘটনাটি ঘটেছে মলারপুর থানার মলারপুর কামরাহাট রাস্তার ওপর খরশানপুর গ্রামে। জানা গেছে মৃত ওই ব্যক্তির নাম সদাই ভান্ডারী এবং বাড়ি বীরভূম জেলার কামরাঘাট গ্রামে। ঘটনাস্থলে পুলিশ প্রশাসন পৌঁছালে তাদের ওপর ক্ষুব্ধ হয়ে পড়ে স্থানীয় বাসিন্দারা তাদের অভিযোগ দীর্ঘদিন ধরে এই রাস্তার ওপর ওভারলোড গাড়ি চলাচলের ফলে নিত্যদিন বেড়ে চলেছে পথদুর্ঘটনা। যার ফলে প্রাণ হারাচ্ছে সাধারণ মানুষ। এর পরেই পুলিশ পৌঁছালে পুলিশের উপর ক্ষুব্ধ হয়ে পড়ে সাধারণ মানুষ। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।

