বাদকুল্লা মোটর অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত হলো বিশ্বকর্মা পুজো
আজ যন্ত্রের দেবতা বিশ্বকর্মা পুজো। যে সমস্ত জায়গায় যন্ত্র নিয়ে কাজ হয় বেশিরভাগ জায়গাতেই আজ বিশ্বকর্মা পুজো আয়োজিত হচ্ছে। নদীয়ার বাদকুল্লা মোটর অ্যাসোসিয়েশনের উদ্যোগে আজ আয়োজিত হল বিশ্বকর্মা পুজো। গতকাল পূজোর শুভ উদ্বোধন এবং বস্ত্র বিতরণ কর্মসূচির মাধ্যমে শুরু হয় এই পূজার অনুষ্ঠান। আজ সকাল থেকেই বাদকুল্লা মোটর অ্যাসোসিয়েশনের সমস্ত সদস্যরা পুজো অনুষ্ঠানের সামিল হয়েছে। আগামীকাল থাকছে প্রসাদ বিতরণ এবং বুধবার বহিরাগত শিল্পীদের সমন্বয়ে একটি বিচিত্রা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এবছর তাদের পুজো ৩২ তম বর্ষে পদার্পণ করেছে। গতকাল উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাদকুল্লা ১ নং গ্রাম পঞ্চায়েতের প্রধান রিতা বিশ্বাস, উপপ্রধান সুবীর বিশ্বাস, হাসখালি ব্লক সভাপতি দিনেশ চক্রবর্তীর সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।

