মলয় দে নদীয়া:- বাড়ির শিবকালী মন্দিরে দরজা ভেঙে সোনার গহনা সহ প্রণামী টাকা চুরি। ঘটনাটি নদীয়ার শান্তিপুর থানার এক নম্বর অদ্বৈত লেনের সুকান্ত পল্লীর। সূত্র থেকে জানা যাচ্ছে আজ ভোরবেলা হঠাৎই বাড়ির লোকজন আওয়াজ পান এরপর এসে দেখেন মন্দিরের দরজা ভাঙ্গা প্রতিমার বিগ্রহ থেকে গহনা নেই এবং প্রনামী বাক্স দুটোই নেই। এরপরে তারা আওয়াজ পান এবং কিছুটা গিয়ে আর কিছু দেখতে পাননি। আনুমানিক প্রায় লক্ষাধিক টাকার নগদ সহ গহনা খোয়া গিয়েছে। সাতসকালে এই ঘটনায় চাঞ্চল্য এলাকায়।

