বাড়ির পাশে পুকুর থেকে এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো পুরাতন মালদা থানার মুছিয়া গ্রাম পঞ্চায়েতের মহাদেবপুর এলাকায়

বাড়ির পাশে পুকুর থেকে এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো পুরাতন মালদা থানার মুছিয়া গ্রাম পঞ্চায়েতের মহাদেবপুর এলাকায়। মৃতদেহ আনা হলো ময়নাতদন্তে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে। পরিবার ও পুলিশ সূত্রে জানা যায় মৃত বৃদ্ধের নাম বৈদ্যনাথ মন্ডল বয়স(৯০)বছর। পরিবার সূত্রে আরও জানা যায় অন্যান্য দিনের মতো আজ গভীর রাতে বাড়ির পাশে শৌচালয় ছেড়ে জল খরচ করতে গিয়েছিল পুকুরে। সেই সময় পড়ে যায় বলে পুকুরের জলের মধ্যে বাড়ির লোকের অনুমান। সারারাত খোঁজাখুঁজি করার পর অবশেষে ভোর রাতে পুকুর থেকে বৃদ্ধের মৃতদে উদ্ধার হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুরাতন মালদা থানার পুলিশ। তুমি যদি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে আনা হয়। ঘটনায় শোকের ছায়া নেমেছে মৃত বৃদ্ধের পরিবারসহ গোটা গ্রাম।