বাড়ির পাশে নোংরা ফেলা কে কেন্দ্র করে দুই প্রতিবেশীর বিবাদ

মালদা-বাড়ির পাশে নোংরা ফেলা কে কেন্দ্র করে দুই প্রতিবেশীর বিবাদ। সে বিবাদকে কেন্দ্র করে বাবা ও মেয়েকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগে উঠলো প্রতিবেশীর বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে শনিবার সকালে মালদা জেলার মানিকচক থানার নুরপুর গ্রাম পঞ্চায়েতের সামলাল পুর এলাকায়। আহতরা হলেন মোঃ আরশেদ বয়স(৫৭)বছর। ও তার মেয়ে আফসানা বিবি বয়স(২৫)বছর। অভিযুক্তরা হলেন দৌলত শেখ, আকবর শেখ সহ বেশ কয়েকজন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায় আজ সকালে আফসানা বিবি বাড়ির নোংরা ফেলছিলেন রাস্তার পাশে। সেই সময় আকবর শেখ আফসানা বিবিকে প্রথমে গালিগালাজ তারপর বেধড়ক মারধর করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বাবা মহম্মদ আরশেদ। এরপর দুইজনকেই ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপ মারে। তাদের চিৎকারে অন্যান্য পরিবারের সদস্যরা ছুটে এসে দুইজনকে উদ্ধার করে প্রথমে স্থানীয় মানিকচক হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে অবস্থার অবনতি হলে মোহাম্মদ আরশাদ কে মেডিকেল কলেজে স্থানান্তর করে। আফসানা বিবি মানিকচক গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। পুরো ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সামলালপুর এলাকায়। এই বিষয়ে অভিযুক্তদের বিরুদ্ধে মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।