মলয় দে নদীয়া :- নদীয়ার শান্তিপুর শহরের 19 নম্বর ওয়ার্ডের কেবি সাহা রোডে প্রসিদ্ধ কাপড়ের ব্যবসায়ী অরুণ প্রামাণিক তার পরিবারের স্ত্রী এবং পুত্রসহ শ্বশুরবাড়ি গিয়েছিলেন দু দিন আগে। আজ সন্ধ্যায় এসেই প্রথম গেটের তালা খুলে ভেতরে প্রবেশ করলে, দেখেন গ্রিলের দ্বিতীয় তালা উধাউ। ঘরের দরজার তালা ভাঙ্গা অবস্থায় ঝুলছে। আলমারির লকার ভাঙ্গা। এখনো পর্যন্ত ব্যবসায়িক ষাট সত্তর হাজার টাকা, আনুমানিক নগদ ১০ ভরি সোনা এবং ৩-৪ ভরি রূপোর গহনা খোয়া গেছে বলেই প্রাথমিকভাবে দেখেছেন।
রাস্তার সামনে সিসি ক্যামেরা থাকলেও, তারা অনুমান করছেন পেছনে পাঁচিলকে দুষ্কৃতী ঢুকেই এই ঘটনা ঘটিয়েছে গত দু রাত্রির মধ্যে কোনো একটি রাত্রিতে। তবে প্রতিবেশীরা দিনের বেলায়, তবে প্রতিবেশীরা লক্ষ্য রেখেছিলেন দিনের বেলায়, জনক কোন বিষয় দেখতে পারেননি যদিও,তা দূর থেকে দেখা, কারণ মূল পেটের তালা ছিল বন্ধ।
সর্বস্বান্ত হওয়া ওই ব্যবসায়ী পরিবার আজ সন্ধ্যায় শান্তিপুর থানায় খবর দিলে পুলিশ এসে খতিয়ে দেখে যায়। তবে এই এলাকায়
অতীতে কখনো এ ধরনের ঘটনা না ঘটা, এবং সর্বসময় জনবহুল রাস্তার পাশে এ ধরনের দুঃসাহসিক চুরি ঘটায়, এলাকাবাসী দুশ্চিন্তায়। পুলিশি নজরদারি আরো বাড়ানোর দাবি জানিয়েছেন তারা। যদিও, পুলিশি উপদেশ নিজেদের সচেতন হতে হবে আরো, সারা শান্তিপুরে যখন চুরির ঘটনার প্রবণতা বাড়ছে, তখন নিরাপত্তার বিষয়ে আরো সজাগ হওয়া দরকার ছিলো।

