নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
বাড়ছে করোনা, আজ থেকেই কি তবে নতুন কোভিড সর্তকতা জারি? ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর তরফে।
ফের থাবা বসাচ্ছে করোনা। করোনার উৎসস্থল চীনে ইতিমধ্যেই হাহাকার পরিস্থিতি শুরু হয়েছে ফের একবার। হাসপাতালে মিলছে না রোগীর জন্য বেড। এই চিত্র মনে করিয়ে দিচ্ছে দু’বছর আগের বিশ্বজুড়ে ভয়ংকর পরিস্থিতির কথা। কেন্দ্রীয় সরকারের তরফে কোভিড নিয়ে দেশবাসীকে সতর্কবার্তা জারি করা হয়েছে ইতিমধ্যেই। পুনরায় মাস্ক বিধি চালু করা হচ্ছে বিভিন্ন জায়গায়।সরকারের তরফে সকলকে জনবহুল জায়গায় মাস্ক পরার পরামর্শ দেওয়া হয়েছে। তবে শুধু চিনে নয় করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে ব্রাজিল, আমেরিকা জাপানেও।এই পরিস্থিতিতে, স্বাস্থ্য-মন্ত্রকের কর্তাদের নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করেন স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য।কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ইঙ্গিত দিলেন যে বৃহস্পতিবার অর্থাৎ আজ থেকে দেশে কোভিড বিধি চালু হতে যাচ্ছে বিভিন্ন জায়গায়। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী এদিন বলেন যে কোভিড এখনো শেষ হয়ে যায়নি তাই সকলের উচিত জনবহুল জায়গায় মাস্ক পরা। তবে আবারো কি দেশে জারি হতে যাচ্ছে লকডাউন পরিস্থিতি? সে ব্যাপারে এখনো অবশ্য কোন কিছু জানানো হয়নি কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে।

