নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
বাজেয়াপ্ত করা ১১ কেজি শব্দবাজি নষ্ট করল পুলিশ প্রশাসন,কালীপুজোর সময় বাজার থেকে বিপুল পরিমাণ শব্দ বাজি উদ্ধার করেছিল ছাদনা এলাকার পুলিশ। এদিন বাজেয়াপ্ত করা প্রায় ১১ কেজি শব্দবাজি নষ্ট করে দেওয়া হলো। বিগত বেশ কিছু বছর ধরে শব্দবাজি পোড়ানো আইনত নিষিদ্ধ। কিন্তু তবুও চোরাই ভাবে বাজারে শব্দবাজি বিক্রি হত তাই কালী পূজার সময় ছাদনা এলাকার বিভিন্ন জায়গায় পুলিশি অভিযানে ১১ কেজি ২০০ গ্রাম এর মত শব্দ বাজিয়ে উদ্ধার করে ছাদনা থানার পুলিশ। এদিন সেই বাজি নষ্ট করে দেওয়া হল, উপস্থিত ছিলেন পুলিশের সমস্ত আধিকারিকরা। মূলত এ বছর শব্দ বাজে নিয়ে কঠোর হয়েছিল প্রশাসন। এলাকায় মাইকের মাধ্যমে সচেতনতা প্রচার করা হয়। তাই কালী পূজার সময় শব্দ বাজির দৌরাত্ম রুখতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ এই বাজি বাজেয়াপ্ত করা হয়।

