বাজারে বসানোর পরিবর্তে সোলার লাইট বসানো হল গ্রামের একটি বাড়িতে, ক্ষুব্ধ স্থানীয়রা

কথা ছিল এমপি ল্যাডের সোলার লাইট বসানো কথা ছিল বাজারে কিন্তু তা না করে সেই লাইট বসানো হয়েছে গ্রামের একটি বাড়িতে আর তাতেই বেজায় ক্ষুব্ধ হয়েছে গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে বাগদা থানার বয়রা গ্রাম পঞ্চায়েতের মালিদা গ্রামে।অভিযোগ স্থানীয় দুই পঞ্চায়েত মেম্বারকে না জানিয়ে অর্থের বিনিময়ে তৃণমূলের বুথ সভাপতি এ কাজ করেছেন। এরপরই বাজারের লাইট বাজারে ফিরিয়ে আনার দাবিতে ব্লক অফিসে নিয়ে অভিযোগ দায়ের করেছে গ্রামবাসীরা। এ বিষয়ে তৃণমূলের পঞ্চায়েত মেম্বার জানিয়েছেন লাইটের জন্য খরচ হয়েছে বিপুল পরিমাণ অর্থ। তারা পঞ্চায়েতের মেম্বার কিন্তু তাদেরকে এ বিষয়ে কিছুই জানানো হয়নি। ব্লক অফিসে বিষয়টি জানানোর সাথে সাথে গ্রামবাসীরা বিক্ষোভ প্রদর্শন করেছে। তাদের দাবি বাজারের লাইট বাজারে ফিরিয়ে আনতেই হবে।