মলয় দে নদীয়া :-ভয়ানক এক পথ দুর্ঘটনায় গুরুতর আহত হয় চালক এবং এক আরোহী, শারীরিক অবনতির কারণে তাদের শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতাল থেকে জেলা হাসপাতালে স্থানান্তরকরণের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। অপর এক আরোহী ভর্তি শান্তিপুর হাসপাতালে।
জানা যায় একটি মোটরসাইকেলে বিষ্ণু সরকার নামে ২৩ বছ বয়সী এক যুবক, তার সাথে বিয়ে ঠিক হওয়া মুক্তি নাথ, এবং তার এক বান্ধবীকে নিয়ে বাগদেবী মেলা দেখতে যাচ্ছিলেন। যদিও পেছনেই একটি টোটো তে মুক্তির পরিবারের লোকজনও ছিলেন। মন্দিরের অদূরে একটি ব্যাক ঘুরতে গিয়ে, দিগনগর ইলেকট্রিক সাপ্লাইয়ের একটি গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয় ঘটনা স্থলে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে, বিষ্ণু এবং মুক্তি, এবং তার বান্ধবী।
এ বিষয়ে ইলেকট্রিক সাপ্লাই গাড়ির চালক জানিয়েছেন, রং রুটে এসে পড়ায় এই দুর্ঘটনা। অন্য দিকে, দুই পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, জনবহুল এলাকার মধ্যেও ইলেকট্রিক সাপ্লাইয়ের ওই গাড়ির গতি অত্যন্ত বেশি ছিলো। ঘটনাস্থলে উপস্থিত হয় শান্তিপুর থানার পুলিশ ,খতিয়ে দিয়েছে গোটা বিষয়টি ।

