মনে পড়ে বিখ্যাত সেই গান নাটু নাটুর কথা যেখানে রামচরণ এবং জুনিয়র এন টি রামা রাও পা মিলিয়েছিলেন। গোল্ডেন গ্লোব থেকে অস্কার একের পর এক পুরস্কার এসেছে আর আর ছবির ঝুলিতে। দেশজুড়ে যেন ঝড় তুলেছিল আর আর সিনেমার নাটু নাটু গানটি। এবার সেই আর আর আর ছবির দুই মূল চরিত্র রামচরণ তেজা ও জুনিয়ার এন টি রামা রাওয়ের সিলিকনের মূর্তি তৈরি করলেন উত্তর ২৪ পরগনার বিরাটির শিল্পী সুবিমল দাস। শিল্পী জানালেন এক একটি মূর্তি তৈরি করতে সময় লাগে এক মাস। এর আগেও তিনি একাধিক সেলিব্রেটির মূর্তি তৈরি করেছেন। আর আর আর খ্যাত দুই অভিনেতার মূর্তি দেখতে ভিড় জমাচ্ছে বহু মানুষ আর মূর্তি দেখে অবিকল মনে হচ্ছে জীবন্ত মানুষ। নকল না আসল তা এক পলকে দেখে বোঝা দায়। দূর দূরান্ত থেকে বহু মানুষ এখন ভিড় জমাচ্ছে এই মূর্তি দেখতে আর সুবিমল দাসের এই মূর্তির গুনোগান ছড়িয়ে পড়েছে চারিদিকে।

