নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
বাংলার নাবালিকা বিক্রি হল বিহারে, গ্রেফতার উত্তরপ্রদেশের যুবক।
সমাজে চারিদিকে ছড়িয়ে আছে নারী পাচারের ছক। নিত্যদিন খবরের শিরোনামে উঠে আসছে নাশকতার ছক পেতে পাচারের মতো ঘটনা। সোশ্যাল মিডিয়া তার মধ্যে একটি অন্যতম বড় মাধ্যম। যার মাধ্যমে নিত্যদিন কত শিশু নারী পাচার হচ্ছে তার কোন হদিস নেই। আর এবার সেই ঘটনার ছাপ পড়ল বসিরহাটে। বাংলার মেয়েকে বিহারে বিক্রির অভিযোগ উঠল উত্তরপ্রদেশের এক যুবকের বিরুদ্ধে। উল্লেখ্য গত একমাস ধরে নিখোঁজ ছিল বসিরহাটের মাটিয়া গ্রামের বাসিন্দা এক নাবালিকা।অভিযোগ বসিরহাট মাটিয়ায় থানা এলাকার এক নাবালিকা স্কুল ছাত্রীকে বিহারে নিয়ে গিয়ে নাচের দলের কাছে বিক্রি করে দেয় উত্তর প্রদেশে বাড়ি শিবপ্রসাদ। এক মাস আগে ওই নাবালিকা নিখোঁজ হয় বাড়ি থেকে এরপরই বসিরহাট থানার পুলিশ একটি ফোনের সূত্র ধরে ওই নাবালিকাকে ট্রাক করে। পুলিশ সূত্রে জানা যায় এক মাস আগে নবম শ্রেণীর ছাত্রী ওই নাবালিকা সাথে সোশ্যাল মিডিয়ায় উত্তরপ্রদেশের বাসিন্দা শিবপ্রসাদে সম্পর্ক শুরু হয়। আর এর পরই বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই যুবক নাকি তাকে উত্তরপ্রদেশে নিয়ে যায় আর এর পরই বিহারে একটি নাচের দলে বিক্রি করে দেয়। এরপরই বসিরহাট থানার পুলিশ বিহার পুলিশের সাথে যোগাযোগ করে অবশেষে ওই নাবালিকাকে উদ্ধার করে। এরপর ওই যুবককে বসিরহাট আদালতে পেশ করা হয় এবং আদালত থেকে তাকে জেল হেফাজতের নির্দেশ দেয়। সমাজে চারিদিকে যখন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা নারী পাচারের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সতর্ক করে চলেছে তখনই দিনের পর দিন কিভাবে বাংলা থেকে নারী পাচার হয়ে চলেছে। এই প্রশ্নই দানা বাঁধছে সকলের মনে।

