বাংলা জুড়ে ডেঙ্গির সাথে বিপদ বাড়াচ্ছে ম্যালেরিয়া

বাংলা জুড়ে ডেঙ্গির সাথে বিপদ বাড়াচ্ছে ম্যালেরিয়া
এই মুহূর্তে ডেঙ্গি জ্বরে আতঙ্কে গোটা রাজ্য। নিত্যদিন বেড়ে চলেছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা আর তার মাঝে নতুন করে বিপদ বাড়াল ম্যালেরিয়া জ্বর। ইতিমধ্যে কলকাতা পৌরসভার তরফে সতর্কতা জারি করা হয়েছে। বেলেঘাটা আইডি সহ বিভিন্ন হাসপাতালে চলছে চিকিৎসার জন্য বাড়তি ব্যবস্থা করা হয়েছে। ডেঙ্গি মোকাবেলায় ৪০ বেডের আলাদা ইউনিট করা হয়েছে কালনা হাসপাতালে। পাশাপাশি বারংবার চিকিৎসকরা সতর্ক করছেন বাড়ির আশেপাশে জমা জল পরিষ্কার রাখার। গত ১৩ দিনে মৃত্যু হয়েছে আটজনের। বর্ষায় ক্রমাগত বেড়েই চলেছে ডেঙ্গির প্রকোপ। ডেঙ্গির প্রকোপ বেড়েছে হুগলির শ্রীরামপুর নদিয়ার রানাঘাট সহ একাধিক জেলায়। ডেঙ্গি মোকাবেলায় বাড়তি সতর্কতাও জারি করেছে স্বাস্থ্য দপ্তর।