নিজস্ব প্রতিবেদন, মৌমিতা দেবনাথ,
বাংলা এক ছিল একই থাকবে- দলীয় অনুষ্ঠানে বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।সামনেই আসছে পঞ্চায়েত নির্বাচন, আর তাই নির্বাচন আসতেই রাজনৈতিক বাজার গরম হয়ে উঠেছে। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে বিভিন্ন জায়গায় নেতা মন্ত্রীদের ভোটের প্রচার। আর এদিন মালদার একটি দলীয় অনুষ্ঠানে সভা করবেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা লোকসভার বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরী। সেখানে তিনি বিরোধীদের উদ্দেশ্যে কটাক্ষ ছুড়ে দিয়ে বললেন নির্বাচন যে আসতে চলেছে তাই তো রাজ ভাগের কথা উঠছে। কিন্তু কে কাকে ভাগ করবে বাংলা এক ছিল একই থাকবে। বাংলা ভাগ করার কথা সব সময় বলেই থাকে সরকারি রাজনৈতিক নেতারা। তারা রাজনীতির ময়দানে নামে মাঝেমধ্যে। সমস্যা তৈরি করে রাজ্য ও কেন্দ্র সরকার। ভোটের সময় ময়দানে নেমে বিভিন্ন রকমের প্রতিশ্রুতি দেয়। কিন্তু মানুষের প্রত্যাশা পূরণ করতে পারে না। এদিন মালদায় সভা করতে গিয়ে একের পর এক কটাক্ষ ছুড়ে দিলেন বিরোধীদের বিরুদ্ধে।

