মৌমিতা দেবনাথ
বাঁশির সুরে সকলকে মুগ্ধ করছেন এই শিক্ষিকা
কথায় বলে যিনি রাধেন তিনি চুলও বাধেন। এই প্রবাদ বাক্যটির সেরা উদাহরণ এই শিক্ষিকা। তিনি শিক্ষকতা করেন আবার বাসিও বাজান। আলিপুরদুয়ারের ফালাকাটার এক প্রত্যন্ত গ্রামের বাসিন্দা প্রীতি রায়। ছোটবেলা থেকেই তিনি যুক্ত গান-বাজনার সাথে কিন্তু ২০১৭ সাল থেকে বাঁশি বাজানো শুরু করেন। কর্ম এবং বিবাহ সূত্রে তিনি কোচবিহারের বাসিন্দা বর্তমানে। তার এই বাঁশির সুর যেমন মানুষকে আকর্ষণ করছে সেরকমই নজিরও সৃষ্টি করেছে। তিনি জানালেন শিক্ষকতা করার পাশাপাশি বর্তমানে বাঁশি বাজানো তার আরেকটি পেশা হয়ে দাঁড়িয়েছে। অনলাইনে তিনি বর্তমানে বাঁশির জন্য তার গুরুজীর কাছ থেকে তালিমও নিচ্ছেন।

