বহু প্রাচীন শান্তিপুর পাবলিক লাইব্রেরির কমিটির পরিবর্তিত হলো, টাউন লাইব্রেরী বানানো মূল উদ্দেশ্য বলে জানালেন নতুন কমিটি

বহু প্রাচীন শান্তিপুর পাবলিক লাইব্রেরির কমিটির পরিবর্তিত হলো, টাউন লাইব্রেরী বানানো মূল উদ্দেশ্য বলে জানালেন নতুন কমিটি

মলয় দে নদীয়া:- শতবর্ষ প্রাচীন নদীয়ার শান্তিপুর পাবলিক লাইব্রেরীর নতুন কার্যকরী কমিটি মানুষকে আবার লাইব্রেরীমুখী করার সিদ্ধান্ত নিল। আজ সোমবার পাবলিক লাইব্রেরীর নতুন কমিটি গঠিত হয়েছে।গ্রন্থাগারিককে নিয়ে মোট ৭ জনের এই কমিটি নতুন সম্পাদক নির্বাচিত হয়েছেন পলসন ঘোষ, সভাপতি নির্বাচিত হয়েছেন সুকদেব কুন্ডু।করোনা পরিস্থিতিতে বিদায়ী কমিটি যুব সমাজকে লাইব্রেরীমুখী করার চেষ্টা করলেও খুব বেশি সফল হতে পারেননি বলে জানিয়েছেন বিদায়ী কমিটির সম্পাদক স্বপন মঠ। তিনি লাইব্রেরির বাহ্যিক পরিবেশকে আরও উন্নত করার জন্য নতুন কমিটির কাছে আহ্বান জানিয়েছেন।সেই কথাকে মান্যতা দিয়ে নতুন কমিটির সম্পাদক পলসন ঘোষ ঘোষ জানিয়েছেন,’ আমি শান্তিপুরের মানুষ। শান্তিপুরের পাবলিক লাইব্রেরী অবস্থা আমারও নখদর্পণে। নতুন দায়িত্ব নেওয়ার পর শান্তিপুরের পাবলিক লাইব্রেরীকে রুরাল থেকে টাউন লাইব্রেরীতে পরিণত করার জন্য সবরকম ভাবে চেষ্টা চালিয়ে যাব। বিধায়ক ব্রজকিশোর গোস্বামীর সহযোগিতায় আমরা সেই চেষ্টা চালাব। পাবলিক লাইব্রেরীর মাঠে খোলা মঞ্চ তৈরি করার উদ্যোগ নেওয়া হবে। তার ফলে নাট্য প্রেমী ও সংস্কৃতিপ্রেমী প্রচুর মানুষ লাইব্রেরীতে আসার উৎসাহ বোধ করবেন। নবীন ও প্রবীণ দের মধ্যে মেলবন্ধন করার চেষ্টা করা হবে। মানুষকে গ্রন্থাকার মুখী করার জন্য সবরকম চেষ্টা আমরা চালিয়ে যাব। গোটা লাইব্রেরীতে সিসি ক্যামেরা দিয়ে মুড়ে ফেলা হবে।’ নতুন কমিটির সভাপতি সুখদেব কুন্ডু জানিয়েছেন,’ পরিবেশকে সবরকমভাবে উন্নত করার চেষ্টা আমরা চালিয়ে যাব। মানুষকে গ্রন্থাকারমুখী করার চেষ্টা করব।’ ওই কমিটিতে স্থান পাওয়া একমাত্র মহিলা সদস্য মেঘলা চট্টোপাধ্যায় জানিয়েছেন,’ এর আগে গ্রন্থাগারিক এবং সকলের সহযোগিতা নিয়ে আমি কাজ করেছি। এবারে সকলের সহযোগিতা নিয়ে সুন্দরভাবে কাজ করার চেষ্টা করব।’ শান্তিপুর পাবলিক লাইব্রেরী বিনায়ক সান্যাল সভাকক্ষে এদিন গঠিত হয়েছে নতুন কমিটি।