বসত বাড়িতে বোমা বিস্ফোরণে আহত এক যুবক। ভর্তি হাসপাতালে।পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে ততই উত্তপ্ত হচ্ছে রাজ্য রাজনীতি। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের কাটোয়ার বিজয় নগরে। জানা গেছে ইতিমধ্যেই আটক করা হয়েছে বাড়ির মালিককে। অভিযোগ স্থানীয় সিপিআইএম কর্মীর বাড়িতে বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণে আহত এক যুবককে উদ্ধার করে তৈরি করে কাটোয়া মহাকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিভাবে এই বোমা বিস্ফোরণ ঘটলো তার তদন্ত শুরু করেছে কাটোয়া থানার পুলিশ। স্থানীয়দের জিজ্ঞাসাবাদে শুরু করেছেন এ বিষয়ে। উল্লেখ্য পঞ্চায়েত নির্বাচনের আগে উত্তপ্ত রাজ্য রাজনীতি ইতিমধ্যে রাজ্যের একাধিক জায়গায় বোমা বিস্ফোরণের চিত্র উঠে এসেছে সংবাদমাধ্যমের শিরোনাম। আর সেই তালিকায় পূর্ব বর্ধমানের কাটোয়া।

